দেবিদ্বারে বল্লভপুর বসন্ত বাহার ফ্রিজ-টিভি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
মোঃ ফখরুল ইসলাম সাগরঃ
“খেলা দুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বল্লভপুর এলাকায় “অন্তরঙ্গ ইলেকট্রনিক্স” এর আয়োজনে বসন্ত বাহার ফ্রিজ-টিভি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ রোববার বিকালে বল্লভপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
“অন্তরঙ্গ ইলেকট্রনিক্স শো-রুমের স¦ত্তাধীকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ন কবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্সেল কোম্পানী লিং এর ডেপুটি ডিরেক্টর মোঃ নুরুল ইসলাম রুবেল, বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ সওকত হোসাইন, ব্যবসায়ী জসীম উদ্দিন, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জয়যাত্রা টিভির প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর।
"অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বল্লভপুর দাখিল মাদরাসার শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, গুনাইঘর দক্ষিন ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির ফকির, স্থানীয় সমাজসেবক মোঃ কুদ্দুছ ফকির, মোঃ তফাজ্জল হোসেন, বসন্ত বাহার ফ্রিজ-টিভি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ কবির আহাম্মদ,শামিম আহাম্মেদ ও সাইফুল ইসলাম মঞ্জু সহ আরো অনেকে।
"প্রধান অতিথি মোঃ নুরুল ইসলাম রুবেল বলেন, খেলা মানুষের মন ও দেশ স্বাস্থ্য ভাল রাখে। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেম ও মাদকের ছোবলে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ক্রিকেট, ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে, তাহলে মাদক থেকে আমাদের যুব সমাজকে থেকে রাক্ষা সম্ভব হবে। তবে এই খেলাটি শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের দেশের উৎপাদিত মার্সেল কোম্পানীর পন্যে ব্যবহার করে দেশের টাকা দেশে রাখুন। খেলায় বারুর একাদশ বল্লভপুর ক্রিক্রেট একাদশ কে হারিয়ে জয় লাভ করেন।উক্ত খেলা ধারাভাষ্যকার ছিলেন তরুণ জনপ্রিয় মোহাম্মদ রাশেদুল আমিন।



কোন মন্তব্য নেই