চট্রগ্রাম রেঞ্জ পুলিশ কুমিল্লা ডিবির সেরা মামলা তদন্ত এসআই নন্দন
স্টাফ রিপোর্টারঃ
চট্রগ্রাম রেঞ্জ পুলিশের (অক্টোবর ২০১৯) মামলা তদন্তে সেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার।
বুধবার ২০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নিয়মিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট ও সেরা হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
চট্রগ্রাম রেঞ্জে মামলা তদন্তে শ্রেষ্ট এসআই হিসেবে পুরস্কার গ্রহন করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নন্দন চদ্র এ পুরস্কার লাভ করেন।
উক্ত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক সভায় চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম বিপিএম ও কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার কুমিল্লা জেলার পুরুস্কার প্রাপ্ত সবাইকে অভিন্দন জানান।



কোন মন্তব্য নেই