কবিতা
অন্ধকার এই আলো
এইতো তোমার আমার ব্যবধান
পুরনো ডাইরিটা
আজও ছুতে চায় এই মন
গোলাপের শুকনো পাপড়ি গুলো
ভালবাসার বিছানায় আজও পড়ে রয়েছে
স্পর্শের প্রতিক্ষায়
বাসরের বিছানাটা আজও চাইছে
তোমার মেহেদী রাঙ্গা হাত
দুটি ছুয়ে দিতে
তবু আজও আমি আছি
যোগ বিয়োগের নষ্ট খেলায়
জানি শেষ হবে একদিন
তখন আমি সমাজ সংসারের
মায়ার জালে হারিয়ে যাবো
তোমার থেকে বহুদূরে,



কোন মন্তব্য নেই