Header Ads

  • সংবাদ শিরোনাম

    চট্টগ্রামে "বিন্দু বাংলাদেশ" এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শীতের পিঠা খাওয়ানো হয়েছে।



    সাংবাদিক এম.জে.এ মামুন।

    বিন্দু থেকেই শুরু, মানবতার পাশে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে "বিন্দু বাংলাদেশ" এই শ্লোগান কে সামনে রেখে ২৭/১২/২০১৯ইং রোজ শুক্রবার সেচ্ছাসেবী সংগঠন "বিন্দু বাংলাদেশ" এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর বাকলিয়া কাঠেরপুল আনন্দ স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদেরকে  শীতকালীন পিঠা খাওয়ানোর অনুষ্ঠান পিঠা উৎসব ২০১৯।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "বিন্দু বাংলাদেশ" এর পরিচালক মোঃ রবি,  প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল, প্রোগ্রাম অফিসার মোসাঃ আয়েশা খানম, আনন্দ স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ হাসনা হেনা, পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা মোসাঃ সান্তা আক্তার, অর্থ সম্পাদক মোঃ মেহতাব সেলিম।

    প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল বলেন বিন্দু বাংলাদেশ একটি সেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১৮ তম কর্মসূচী'র  মধ্যদিয়ে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে "বিন্দু বাংলাদেশ" প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে  শীতকালীন পিঠা খাওয়াতে সক্ষম হয়েছে। আগামীতে আমরা যেনো আরও ভালো আয়োজন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া এবং সহযোগীতা কামনা করছি।

    এ সময় "বিন্দু বাংলাদেশ" এর সদস্য মোঃ সুজন, মোঃ মিজান,  মোসাঃ লিজা, মোসাঃ আঁখি, মোঃ মিনহাজ, মোসাঃ নুসরাত, মোঃ ইয়ামিন আরো অনেকেই উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad