Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেশকে শতভাগ ডিজিটাল রুপ দিতে তরুণদের বিকল্প নেই - সুধাংশু শেখর


    যশোর প্রতিনিধিঃঃ

    যশোরের তিনদিন ব্যাপি ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা কর্মশালা শুরু হয়েছে। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটোরিয়ামে গতকাল শুক্রবার আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি থেকে সমগ্র আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। এ সময় তিনি বলেন ‘প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের জনসংখ্যার ৭০ ভাগই যুবক। তার ফলে যে কোন উদ্যোগ সহজেই বাস্তবায়ন করা সহজ বলে মন্তব্য করেন তিনি।

    তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের তরুণ প্রজন্মকে শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তাই দেশকে শতভাগ ডিজিটালে রূপ দিতে তরুণ সমাজের বিকল্প নেই বলে মন্তব্য করেন। বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত তিনদিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডিজিটাল সম্পর্কিত যে কোন প্রকল্পের দাবি করলে তিনি তা পাশ করেন। যার সুফল ভোগ করছে দেশের ডাক বিভাগের অধীনে সাড়ে আট হাজার উদ্যোক্তা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ খুলনা অঞ্চলের (দক্ষিণাঞ্চল) পোস্ট মাস্টার জেনারেল তরুণ কান্তি সিকদার, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, ব্যাংক এশিয়ার হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ, তথ্য ও প্রযুক্তি বিভাগের (এটুআই) হেড অব রুরাল ই-কমার্সের রেজওয়ানুল হক জামি। ডিজিটাল ইনোভেশন নিয়ে পোস্ট অফিস সম্পর্কিত একটি প্রজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল (এপিএমজি) খন্দকার শাহনূর সাব্বির।

    আরও অংশ নেন এপিএমজি আবু তালেব, ডিপিএমজি শাহ আলম ভুঁইয়া, মুস্তাক আহম্মেদ, নগদের রিজিওনাল সেলস ম্যানেজার এএসএম মোমাইমেনুল ইসলাম, এরিয়া ম্যানেজার বরুন কুমার দাস। সভাপতিত্ব করেন যশোর ডিভিশনের পোস্ট মাস্টার জেনারেল খন্দকার মাহবুব হোসেন। কর্মশালায় যশোর, মাগুরা ও নড়াইলের ৪শ’৬২ জন উদ্যোক্তা অংশ নেন। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সঞ্চালনায় ছিলেন, যশোর প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক ও ঝিনাইদহ উপবিভাগের পোস্ট অফিস পরিদর্শক আফিয়া খাতুন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad