মহান বিজয় দিবসে করিমগঞ্জ থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলী
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জঃ
১৬ (ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পূর্তি। করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচী। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়।
করিমগঞ্জ উপজেলা প্রশাসনের পরেই স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ থানা পুলিশ। নেতৃত্ব দেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মমিনুল ইসলাম ৷
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার(তদন্ত) অফিসার নাহিদ হাসান সুমন,(এসআই )রেজাউল ইসলাম,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মমিনুল ইসলাম নাজমুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।শ্রদ্ধাঞ্জলী শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়



কোন মন্তব্য নেই