Header Ads

  • সংবাদ শিরোনাম

    বিজয় দিবস উদযাপনের মাধ্যমে রাঘবপুর প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের শুভ উদ্বোধন।


    সাংবাদিক এম. জে.এ মামুনঃ

    ১৬/১২/২০১৯ইং মহান বিজয় দিবস উদযাপনের মাধ্যমে দেবিদ্বার উপজেলাস্থ ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে "রাঘবপুর প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের" শুভ উদ্বোধন করেন এলাকার যুব সমাজ।

    সকালে জাতিয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিজয় দিবস সম্পর্কে আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে তারা। সব শেষে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ মফিজ মাস্টার, মোঃ বাইজিদ, হাজী মোঃ গিয়াস উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad