Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ৷




    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জঃ

    আজ মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানি বাহিনী। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

    বিজয়ের আনন্দে সারাদেশ আজ আনন্দিত। সারা দেশের ন্যায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটির মর্যাদাপূর্ণভাবে পালন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।তোপধ্বনি,রঙ্গিন বেলুন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদশন,শরীরচর্চা প্রদর্শন মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন ওশান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্টানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    করিমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যলয় প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিনের প্রথম প্রহরে বিজয় দিবসের শুভসূচনা করা হয়। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করা হয়।সকাল৯ টায় করিমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যলয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলার আয়োজন করা হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। বিকালে উপজেলা চত্ত্বরে জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয় এবং অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় ৷

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন সুলতানার সভাপতিত্বে বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি বীর মুক্তিযোন্ধা মুজিবুল হক চুন্নু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন করিমগঞ্জ উপজেলার যুবলীগের আহবায়ক ও করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী আঃ কাইয়ুম,করিমগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার।

    এসময় আরোও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অন্তরা হালদার, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম করিমগঞ্জ থানার তদন্ত অফিসার নাহিদ হাসান সুমন মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক সহ সাধারণ জনগণ।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, বিজয়ের এই ৪৮ বছর অনেক চরাই-উতরাই পেরিয়েছে জাতি কখনো সামনে এগিয়েছে,আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে। তবুও হতোদ্যম হয়নি জাতি। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তাহলে আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad