সরাইল ভূইশ্বর হাফিজিয়া ফোরকানিয়া এতিমখানায় আর্থিক সাহায্য কামনা করছেন কর্তৃপক্ষ।
আলমগির হোসেন বাদশা।
মানব সেবা একটি মহৎ কাজ, দুনিয়া ও আখেরাতের কল্যানের কথা চিন্তা করে এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষে ব্রাহ্মনবাড়িয়া জেলাস্থ সরাইল উপজেলার চুন্টা গ্রামে "ভূইশ্বর হাফিজিয়া ফোরকানিয়া এতিমখানা" নামে ১৯৯৪ সালে একটি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মরহুম সুলেমান মাস্টার। যাহার রেজিনং- ব্রাহ্মন-২০১/৯৫।
তিনি ইন্তেকালের পরথেকে হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এই এতিমখানা ও মাদ্রাসাটির দায়িত্ব পালন করছেন। এখানে এবতেদায়ী, নূরানী, হেবজ এবং কিতাব খানায় ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে এখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী আছে।
ক্রাইম পেট্রোল বিডির বিশেষ প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করে দেখেন এখানে সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ১৯ জন ছাত্র, কিন্তু এতিম, অসহায়, গরীব ছাত্র রয়েছে প্রায় ৫০জন। এই সল্প টাকায় ছাত্রদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন এতিমখানা কর্তৃপক্ষ।
উক্ত এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার ক্রাইম পেট্রোল বিডিকে বলেন আর্থিক সমস্যার কারনে আমরা প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করতে পারছিনা। এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের বিত্তবান ও সরকারী উর্ধতন মহলের সু-দৃষ্টি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।



কোন মন্তব্য নেই