Header Ads

  • সংবাদ শিরোনাম

    সরাইল জামিয়া কোরআনিয়া দারুল উলুম ভূইশ্বর এতিমখানা ব্যপক সুনাম অর্জন করেছে।


    আলমগির হোসেন বাদশা।

    মানব সেবা একটি মহৎ কাজ, দুনিয়া ও আখেরাতের কল্যানের কথা চিন্তা করে এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষে ব্রাহ্মনবাড়িয়া জেলাস্থ সরাইল উপজেলার চুন্টা গ্রামে " জামিয়া কোরআনিয়া দারুল উলুম ভূইশ্বর " নামে ১৯৯৪ সালে একটি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মরহুম সুলেমান মাস্টার। যাহার রেজিনং- ব্রাহ্মন-২০১/৯৫।

    তিনি ইন্তেকালের পরথেকে হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এই এতিমখানা ও মাদ্রাসাটির দায়িত্ব পালন করছেন। এখানে এবতেদায়ী, নূরানী, হেবজ এবং কিতাব খানায় ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।  বর্তমানে এখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী আছে।

    খুজ নিয়ে জানা যায় উক্ত এতিমখানা ও মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মরহুম সুলেমান মাস্টার। তাহার মৃত্যুর পর হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এই
    এতিমখানার পরিচালক এর দ্বায়িত্বভার গ্রহন করেন। প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটি এলাকায় ব্যপক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠান হতে শত শত অসহায় এতিম শিশু সু-শিক্ষা অর্জন করেছে। আরও জানা যায় মাওলানা আব্দুস সাত্তার এই প্রতিষ্ঠানটির কল্যানে নিঃস্বার্থভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। তার দ্বায়িত্বভার গ্রহনের সময় এতিমখানাটি একটি টিনসেড ঘর ছিলো। পরে তার মেধা ও অক্লান্ত শ্রমের বিনিময়ে এবং বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ  ভবনে রুপান্তর হয়েছে।

    ক্রাইম পেট্রোল বিডির বিশেষ প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় এখানে সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ১৯ জন, কিন্তু এতিম অসহায় গরীব ছাত্র রয়েছে প্রায় ৫০জন। এই সল্প টাকায় অসহায় এতিম ছাত্রদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন এতিমখানা কর্তৃপক্ষ। তারা ৫০ জনের ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা প্রদানের জন্য সমাজসেবা অধিদফতর এর সু-দৃষ্টি কামনা করেছেন ।

    উক্ত এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার ক্রাইম পেট্রোল বিডিকে বলেন তিনি বলেন, এখানে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির জন্য সঠিক শিক্ষা প্রদান করা হয়।  আমাদের এই প্রতিষ্ঠান এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন এবং পবিত্র কোরআন ও হাদীস শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করে এলাকায় ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছে। আর্থিক সমস্যার কারনে আমরা প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করতে পারছিনা। এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের বিত্তবান ও সরকারী উর্ধতন মহলের সু-দৃষ্টি এবং সার্বিক  সহযোগিতা কামনা করছি। সহায়তা প্রদানের ব্যাংক একাউন্ট নাং- ৮৯২, সরাইল সোনালী ব্যাংক শাখা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad