নবীনগরে বিজয় দিবসে বিলের মাঠে ফুটবল খেলা
ডেস্ক নিউজ:
খেলাকে হ্যাঁ বলি মাদককে না বলি এবং মাদক নির্মূলে খেলা হোক যুবকসমাজের একমাত্র হাতিয়ার- এই শ্লোগানে মহান বিজয় দিবসে তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া তিতাস বয়েজক্লাবের উদ্যোগে সোমবার বিকাল ৩টায় কনিকাড়া পূর্বপাড়া চিমড়ামূরীর বিলের মাঠে উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত জমজমাট ও টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় কনিকাড়া গ্রামের যুবকরা লালদল ও সবুজদল নামে দুটি দলে ভাগ হয়ে প্রতিদ্বন্ধিতা করে ।এতে লালদল টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। আক্রমণ পাল্টাক্রমণের মধ্যদিয়ে খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে ড্র হয়।
খেলাকে কেন্দ্রকরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার আকর্ষণে অনেক মহিলারাও ঘরে বসে থাকতে পারেনি। তারাও খেলাটি উপভোগ করার জন্য মাঠের দক্ষিণ ও পশ্চিম পাশে ভীড় জমায়।
খেলাটি দেখতে আসা একজন প্রবীণ দর্শক বলেন- যুবকদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই, আশা করি তারা মাদক থেকে মুক্ত থাকবে এবং সবাইকে মাদকের কুফল বুঝাতে সক্ষম হবে। ভবিষ্যতে এই খেলাটি আরও সুন্দর করে আয়োজন করা হবে।
আরেকজন দর্শক তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, "আমাদের ছেলেদের খেলার জন্য একটি মাঠ দরকার যাতে করে তারা মাঠমুখী হয় কিন্তু দূঃখের বিষয় আমাদের এই গ্রামে কোন মাঠ নেই, যেটা আমাদের দীর্ঘদিনের দাবী।আশা করি সরকার আমাদের একটি মাঠ উপহার দিবে যাতে করে খেলতে পারে। আর খেলাধূলা করলেই যুবক সমাজ মাদকের ছোবল থেকে মুক্ত থাকতে পারবে।"
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শক বলেন, কনিকাড়া গ্রামটি বিশাল একটি গ্রাম হওয়া সত্বেও খেলাধূলার জন্য কোন মাঠ নেই। আমাদের গ্রামের লোক কিন্তু কখনো কম ছিলনা তাদের যদি সদ্বিচ্ছা থাকত তাহলে এতদিনে একটি মাঠ হয়ে যেত। এই গ্রামের অনেক ব্যক্তি সরকারী দলের সাথে লিয়াজো আছে তাদের কাছে আমাদের চাওয়া তারা যেন গ্রামের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে একটি মাঠের ব্যবস্থা করে।"
আলহাজ্ব আলী আহাম্মদ মেম্বারের সভাপতিত্বে উক্ত খেলাটি পরিচালনা করেন কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু স্যায়ীদ। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি হাজী আবু নাছির, বিশেষ অতিথি মোঃ আমজাদ হোসেন ভূঁইয়াসহ গ্রামের অনেক গন্যমান্যব্যক্তি।



কোন মন্তব্য নেই