দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত।
সাংবাদিক এম.জে.এ মামুন।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। এই দিন বাঙ্গালী বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের ৪৮তম বার্ষিকী পালিত হয়েছে।
১৬/১২/২০১৯ইং সোমবার সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস- ২০১৯ উদযাপিত হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেনার ফেস্টুন আর লাল-সবুজের বর্ণিল আয়োজনে সু-সজ্জিত দেবিদ্বার সূর্য উদয়ের সাথে সাথে পুরো উপজেলা জুড়ে মহান বিজয়ের উৎসবের দোলা দেয় প্রত্যেকের প্রাণে।
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে দেবিদ্বার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দেবিদ্বার প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দেবিদ্বার কেন্দ্রীয় শহীদ মিনার, ‘মুক্তিযুদ্ধ চত্তর’ ও ‘গণকবরে’ শহীদ মুক্তি যোদ্ধাদের স্মৃতির প্রতি পূষ্পার্ঘ্য অর্পণ করে সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে করেছেন।
এরপর সকাল সাড়ে ৮ টায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তিলাওয়াত, ত্রিপিটক পাঠ, বেলুন উড়ানো, পায়রা অবমুক্ত করা, জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, কুচকাওয়াজ, দেশের গান, নিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন, অনন্য প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এর সভাপতিত্বে, জেলা পরিষদ সদস্য জনাবা শিরিন সুলতানা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূইয়ার যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) এর সাংসদ আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়।
প্যারেড ও কুচকাআওয়াজে অংশগ্রহন করেন বাংলাদেশ পুলিশ, আনসার, বি.এন.সিসি, রোভার স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এরপর দেশের গান, নিত্য ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন সহ অনন্য প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান করেন বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা। প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ।
প্রধান অতিথি রাজী মোহাম্মদ ফখরুল এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। এবার কিছু ভিন্ন প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। রোববার সরকার স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর, আল শামসদের তালিকা প্রকাশ করেছে। তালিকাটি আংশিক হলেও এটি সরকারের একটি বড় পদক্ষেপ। এর ধারাবাহিকতায় জাতি তার মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের চিহ্নিত করতে সক্ষম হবে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌছেঁ দিতে হবে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশ ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
পরে নিত্য, প্যারেড ও ডিসপ্লেতে অংশগ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল এমপি ।
এই সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী ,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.নাজমা বেগম, দেবিদ্বার থানার ভারপাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম (ভিপি কামাল), উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুস সামাদ, দেবিদ্বার পৌর আ.লীগ সভাপতি আবুল কাশেম সওদাগর, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খাজা, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন উদীয়মান যুবনেতা প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, উপজেলা সেচ্ছাসেবকলীগ এর যুগ্ম আহবায়ক জিএস আব্দুল মান্নান মোল্লা, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য সাদ্দাম হোসেন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর সুমন, পৌর যুবলীগ সভাপতি কামরুল খালেদ সুমন, সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার, উপজেলা যুব মহিলালীগ নেত্রী শেখ ফরিদা ডলি, সাংবািদক ফখরুল ইসলাম সাগর, সাংবাদিক শাহীন আলম, সহ বীর মুক্তিযোদ্ধাগন, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই