Header Ads

  • সংবাদ শিরোনাম

    বি,পাড়া উপজেলায় নানা আয়োজনে ৪৮ তম মহান বিজয় দিবস পালিত।



    ডা. জয়নাল আবেদীন; বি,পাড়া প্রতিনিধিঃ

    মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায়  পালিত হয়েছে ৪৮ তম মহান বিজয় দিবস।

    ১৬/১২/২০১৯ইং সোমবার সূর্যোদ্বয়ের সাথে সাথে বি,পাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক উপজেলা কন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টায় ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

    এরপর একটি বিজয় রেলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কম্প্লেক্স এর সামনে এসে শেষ হয়। দুপুর ১২ ঘটিকায় বি,পাড়া উপজেলা পরিষদ হলরুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা এবং বিকাল ৩ঘটিকায় বি,পাড়া খেলার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধায় উপজেলা প্রশাসন ও শিল্পকলা এজাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

    দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, বি,পাড় থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অফিসার ইনচার্জ তদন্ত মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকৌঃ মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু সহ বীর মুক্তিযোদ্ধাগন, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad