নবীনগরে আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ
আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ও ব্যানবেইস এর উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষকের ১৫ দিনব্যাপি আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা ইউআইটিআরসিই ভবনে আনুষ্ঠানিকভাবে এ সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার ইতি বেগম। কোর্স প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা মহাবিদ্যালয়ের প্রভাষক তপন কুমার সূত্রধর ও কাইতলা আলিম উদ্দিন জোবেদা কলেজের প্রভাষক জাহিদুল হক। প্রশিক্ষণার্থী শিক্ষকগণ তাদের বক্তব্যে অভিজ্ঞতার অনুভূতি ব্যক্ত করেন।



কোন মন্তব্য নেই