Header Ads

  • সংবাদ শিরোনাম

    গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদের মাতৃ বিয়োগ


    গাইবান্ধা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য  আবুল কালাম আজাদের গর্ভধারিণী মা আম্বিয়া বেগম  আজ ১৯ ডিসেম্বর  বৃহস্পতিবার বিকালে বাধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    জানা গেছে,তিনি আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার যোহরের নামাযের পর উপজেলার শাখাহার ইউনিয়নের পরোল গ্রামে মেয়ের বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
     মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বৎসর। এ সময় তিনি তিন ছেলে- এক মেয়ে ও অসংখ্য নাতি নাতনিসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

    আগামীকাল শুক্রবার সকাল ১১ টার সময় গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের পারবর্তীপুর গ্রামে মরহুমার নিজ বাস ভবনে জানাজা নামাজ  অনুষ্টিত হবে।তার পারিবারিক সুত্রে এ তথ্য জানা গেছে।

     তিনি গুমাণীগঞ্জ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যু কাজেম উদ্দিনের স্ত্রী ছিলেন।তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বাধ্যক্যজনিত নানা জটিল রোগে ভূগছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad