প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৯ নভেম্বর’২০১৯ দুইটি অনলাইন নিউজ পোর্টাল Universal২৪news এবং Dailyupocher.com এ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলোক সংবাদ প্রকাশ করা হয়েছে যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপুর্ন। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রবিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এসব কথা বলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ী মোহিদুল হক বাদশা।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ নভেম্বর দুইটি নিউজ পোর্টালের সংবাদে “মোহিদুল হক বাদশার নেতৃত্বে রয়েছে কমান্ডো বাহিনী। এ বাহিনী দখলবাজি,নির্যাতন আর অত্যাচার এলাকায় টিকতে পারছেন না খোদ দলীয় নেতাকর্মিরা। তিনি আরও বলেন, উক্ত সংবাদের মতে আমি একজন সন্ত্রাসী কিন্তু আসল সত্য হলো আমি একজন সাধারন ব্যাবসায়ী ও ঠিকাদার। মানুষ হিসেবে নিরিহ ও ভদ্র পরিবারের সন্তান।



কোন মন্তব্য নেই