Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজপথের লড়াকু সৈনিক মোস্তফা কামাল চৌধুরীকে জেলা আওয়ামী লীগ পদে দেখতে চায় সমর্থকরা।


    মোহাম্মদ শরীফ।।


     ‘৯৬ গণআন্দোলনে যার ভুমিকায় রাজপথ ছিল প্রকম্পিত, '৯৬ পরবর্তী ২০০১-২০০৬ জোট শাসনামলে সরকার বিরুধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মিছিল-মিটিংয়ে যার ছিল সরব উপস্থিতি। মৃত্যুকে উপেক্ষা করে যিনি রাজপথ রাখতেন দখল তিনি হলেন দেবিদ্বারের ইউছুফপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী।

    যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজারো ছাত্র যুবক ছাত্রলীগের রাজনীতিতে এসে ছাত্র রাজনীতি থেকে প্রত্যেকে আজ যুবলীগ,আওয়ামীলীগের কেন্দ্রীয় ও জেলা কমিটিতে পদাবিষ্ট হয়েছেন। অথচ তিনিই হচ্ছেন বার বার পদ বঞ্চিত!

    আসন্ন ৯ই ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন'কে সামনে রেখে উচ্চ মোস্তফা কামাল চৌধুরীকে জেলা কমিটির সম্মানিত পদে দেখতে চায় দেবিদ্বার বাসী।

    তার উচ্চপদে পদার্পণের মাধ্যমে রাজপথের লড়াকু সৈনিকদের সম্মানিত করা হবে, এই প্রত্যাশায় দাবি জানিয়েছে তার সমর্থকরা।

    উল্লেখ্য, আগামী ৯ই ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন চান্দিনায় অনুষ্ঠিত হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad