Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারের সুবিল সরকারী হাসপাতালে চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা


    জি এম মাকছুদুর রহমান: দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।


    কুমিল্লার দেবিদ্বার ৪নং সুবিল ইউনিয়ন সরকারী হাসপাতালে চিকিৎসকের অভাবে বঞ্চিত হচ্ছে ওই এলাকার শত শত রোগীরা। ভোরের কুমিল্লা র প্রতিনিধি ও ৭১ বাংলা টেলিভিশন গতকাল সরেজমিনে তদন্তে গেলে সুবিল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ মান্নান ও একই ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান শঙ্করী রানী দাস বলেন এই হাসপাতালে চিকিৎসকের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে দীর্ঘ দিন ধরে, কোন এমবিবিএস ডাঃ দীর্ঘ প্রায় ৩বছরেও আসতে দেখিনি এ হাসপাতালের ধারে
    কাছেও, তবে  এমবিবিএস ডাঃ নিয়োগ রয়েছে কি না তা আমাদের জানা নেই। উক্ত হাসপাতালের স্বাস্থ সহকারী মোঃ আবুল কালাম আজাদ বলেন যেখানে নূন্যতম একজন এমবিবিএস ডাঃ ও একজন এমএলএসএস প্রয়োজন ছিলো সেখানে আমার একার পক্ষে এত বড় একটি হাসপাতালে রোগীদের সেবা দিতে হিমসীম খেতে হয়, তবুও কস্ট করে চালিয়ে যাচ্ছি। উক্ত হাসপাতালে উল্লেখিত শূণ্য কোটায় জনবল নিয়োগ প্রদানের ফলে রোগীদের চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হতে হবে না বরং সকল রোগীরা উন্নত চিকিৎসা সেবার আওতায় আসবে বলে এমনটাই ধারনা করেন ভূক্তভোগী স্থানীয় জনগন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad