Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতাদের মূল্যায়ণ করুণ - আবু কাউছার অনিক


    মহাম্মদ শরীফ।।

    ‘আওয়ামী লীগের অন্তপ্রাণ যে মানুষটি আন্দোলন সংগ্রামে নিজের হাতঘড়িটা বিক্রি করে নেতাকর্মীদের দুপুরের  ভাত খাওয়ার ব্যাবস্থা করেছিলেন, তাকে আমরা মূল্যায়ন করি জানাযার নামাজে। উচ্চস্বরে বলি, তিনি খুব ভালো মানুষ ছিলেন।

    আওয়ামী যুবলীগের যে কর্মীটি নিজের টিউশনির টাকায় নৌকা বানিয়ে নির্বাচনী প্রচারনায় সোচ্চার ছিলেন, তিনি নিরব অভিমানে রাজনীতি ছেড়ে এখন স্থানীয় কিন্ডারগার্ডেনের  শিক্ষক’ – একান্ত সাক্ষাৎকারে বলছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক। আগামী ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন নিয়ে কথা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থীর সাথে।

    বলেন, ‘বাবা মার কাছ থেকে টাকা খুঁজে নিয়ে ব্যানার বানানো ছাত্রলীগের অদম্য কর্মীটি চরম অবমুল্যায়নে আজ রাজনীতি বিমুখ ক্ষুদ্র ব্যাবসায়ী।

    হাইব্রিড অনুপ্রবেশকারীদের ভীড়ে হারিয়ে যাচ্ছে ত্যাগী কর্মীবৃন্দ। যাদের আত্মত্যাগ ও পরিশ্রমে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, তারা আজকাল তদবির ও চাটুকারিতার অভাবে সংগঠনে বড়ই বেমানান’।

    কুমিল্লার তরুণদের প্রিয় এই ছাত্রলীগ নেতা বলেন, ‘কুমিল্লা উত্তর জেলায়  এমন অবমুল্যায়নের শিকার অসংখ্য ত্যাগী নেতাকর্মী আছেন, যারা আজ সরব রাজনীতিতে অনুপস্থিত। বিশেষ করে কুমিল্লা উত্তর জেলা সাবেক সফল সভাপতি আবুল হোসেন, সারোয়ার হোসেন চিন্নু, মোস্তফা কামাল চৌধুরী, সাইফুল ইসলাম, সারোয়ার হোসেন বাবু, সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ ইত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগের অনেক ত্যাগী নেতা আছেন, যারা কখনোই মূল্যায়িত হননি’।

    বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের এই ছাত্র সৈনিক বলেন, ‘বাংলার সফল রাষ্ট্রনায়ক  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আসন্ন ৯ডিসেম্বর সম্মেলনে ও পুর্নাঙ্গ কমিটি গঠনে এ-ই সাবেক ছাত্রনেতা ও বেমানান কর্মীদের  সঠিক মূল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। কারন, দলের দুর্দিনে এই বেমানান কর্মীরাই  থাকবে, হাইব্রিডদের দল পাল্টাতে এক মিনিটও লাগবে না’।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad