Header Ads

  • সংবাদ শিরোনাম

    ফতেহাবাদ গণজাগরণ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


    সাংবাদিক এমজেএ মামুনঃ

    ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল -প্রতিযোগিতা ফুটবল এই শ্লোগান কে সামনে রেখে ২৩/১২/২০১৯ইং সোমবার কুমিল্লা জেলাস্থ দেবিদ্বারে ফতেহাবাদ গণজাগরণ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে ফতেহাবাদ লোহারপুল সংলগ্ন প্রাঙ্গণে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করেছে বুড়িরপাড় আদর্শ যুব সংঘ বনাম  ফতেহাবাদ একতা বয়েজ ক্লাব। রাত- ৮:০০ আনুষ্ঠানিক ভাবে খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হয়। এর পর পাঁচ মিনিট করে দশ মিনিট অতিরিক্ত খেলা হয়। এতেও কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে খেলা নিস্পত্তি করার সিদ্ধান্ত হয়।টাইব্রেকারে বুড়িরপাড় আদর্শ যুব সংঘ ফতেহাবাদ একতা বয়েজ ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    ফতেহাবাদ ইউপি মুক্তিযুদ্ধা কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার খালেক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর বিশ্ববিদ্যালয়  কলেজের  প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম। আরও বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালক অবসরপ্রাপ্ত  সার্জেন্ট মোঃ আব্দুর রহিম।

    প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম বলেন খেলা হচ্ছে মনের খোরাক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা, দারিদ্র, দূর্নীতি ও মাদক মুক্ত একটি আধুনিক দেবিদ্বার গড়তে আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি আশা করব আপনারা মাঝে মাঝে এ ধরনের খেলার আয়োজন করবেন। এ ধরনের খেলার মাধ্যমে যুব সমাজের জাগরনের সৃষ্টি হয়, খেলার মানুষিকতা বৃদ্ধি এবং মাদক থেকে দূরে রয়। তিনি আরও বলেন মাদককে না বলুন, উন্নত সমৃদ্ধ সমাজ গঠনে সকলে অগ্রনী ভূমিকা পালন করুন। তিনি উক্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজকদের আন্তরিক জানান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, ২নং ইউসুফপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মাসুদ, ৪নং সুবিল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ ওহাব, জয়যাত্রা টেলিভিসন এর দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম সাগর প্রমুখ। ধারাবিবরণীতে ছিলেন রাশেদুল আলআমিন রাসেল। সবশেষে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad