Header Ads

  • সংবাদ শিরোনাম

    আরও দুটি নতুন বিমান যোগহল বাংলাদেশ বিমান বহরে।



    বিশেষ প্রতিনিধি - হাজি  মাহাবুবঃ

    প্রবাসীদের গন্তব্য যেন নিরাপদ হয় সেই লক্ষে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার।চলতি বছরের ডিসেম্বর মাসে যোগহল বাংলাদেশ বিমান বহরে আরও দুটি নতুন উড়োজাহাজ সোনার তরী ও অচিন পাখি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-9 সিরিজের নতুন ড্রিম লাইনার দেশে পৌঁছেছে।
    যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে টানা ১৫ ঘন্টা ৩০ মিনিটের পথ পারি দিয়ে মঙ্গলবার রাত ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

    ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথা অনুযায়ী , নতুন ড্রিম লাইনার অচিন পাখি, কে ওয়াটার গান স্যালুট জানানো হয়।এসময় উড়োজাহাজটি কে গ্রহন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোকাব্বির হোসেন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আধুনিক এই উড়োজাহাজটিতে মোট ২৯৮ টি আসন রয়েছে ।বিশ্বের তালিকা ভুক্ত এয়ারলাইন্সে জায়গা করে নিল  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন নতুন রোড ও প্রবাসী যাত্রীদের নিরাপদ গন্তব্য করা লক্ষে এবং যাত্রী সেবার মান বাড়াতে আরও নতুন উড়োজাহাজ কেনা হচ্ছে ।

    আগামী ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ,বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার দুটি , সোনার তরী ও অচিন পাখি , উদ্বোধন করার কথা রয়েছে ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad