গোবিন্দগঞ্জে ৫টি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা,বৃদ্ধাশ্রম ও রিক্সাচালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫টি হাফেজিয়া মাদ্রাসা এতিম খানার ছাত্রদের, বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া অসহায় ও দুস্থ মানুষদের এবং হতদরিদ্র রিক্সা চালকদদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র জননেতা আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ এলিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।



কোন মন্তব্য নেই