Header Ads

  • সংবাদ শিরোনাম

    ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা থেকে ৪২ পিচ ইয়াবাসহ ৪ জন আটক


    আলমগীর নিশান,ফটিকছড়ি প্রতিনিধিঃ

    উপজেলার ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা থেকে ৪২ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

    ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ফটিকছড়ি থানাধীন ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভায় অভিযান চালিয়ে বাবুনগর সাকিনস্থ ছালেহ তিতা গাজী বাড়ীর আহাম্মেদ ম্যানশন এর পার্শ্বে রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন,নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড বাবুনগর খোশ আলী সিকদার বাড়ীর মৃত সিরাজুল মোস্তফার ছেলে এনামুল হক(৪৫), ফটিকছড়ি পৌরসভার ধুরুং কবির আহাম্মদ সওদাগর বাড়ীর মোঃনুরুল আলমের ছেলে মোঃ রোকন(২২),একই এলাকার আব্দুল গণি টেন্ডলের বাড়ীর মৃত হাশেমের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ পুতুল (২৭)ও পাঁচপুকুরিয়া মোশারফ তালুকদার বাড়ীর মোঃ আজিজুল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম প্রকাশ হৃদয়(১৯)।
    আটকের সময় তাদের কাছ থেকে ৪২ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আলকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে। ফটিকছড়ি থানার মামলা নং-০৫, তারিখ-১৫/১২/২০১৯ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad