Header Ads

  • সংবাদ শিরোনাম

    সমগ্র দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন



    সৌমেন মন্ডল, ব্যাুরো প্রধান রাজশাহীঃ

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে আজ রাজশাহাীতে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ দিবসের সূচনা লগ্নে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

    একই সময়ে সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল নয়টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মান্নান,প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

    তিনি এ সময় জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গালর্স গাইড এর বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি একেএম হাফিজ আক্তার, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন ও পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রায় ১০০টি দল অংশগ্রহণ করে। সকালে কামারুজ্জামান চত্বরে আলোকচিত্র প্রদর্শন করা হয়।

    প্রবেশ মূল্য ছাড়া সকাল-সন্ধ্যা পর্যন্ত যাদুঘর, পার্ক, চিড়িয়াখানা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এদিন হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু সদন, শিশু নিবাস, অন্ধ, মুক ও বধির বিদ্যালয়, সেফ হোম, এস ও এস শিশু পল্লী, শিশু বিকাশ কেন্দ্র এবং বেসরকারি এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জুম্মা মসজিদসমূহে মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে প্রার্থনা করা হয়। আজ সকল সিনেমা হল ও জনবহুল মোড়সমূহে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিকেলে রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে আলোচনা সভা ও মহিলাদের ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হযেছে।

    একই সময়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশ এবং মেয়র একাদশ বনাম বিভাগীয় কমিশনার একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা হতে নগরীর গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোক সজ্জা করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad