Header Ads

  • সংবাদ শিরোনাম

    মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীবাগ দ্বারুল ক্বারার ইসলামিয়া আলীম মাদ্রাসায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত


    নারায়নগঞ্জ প্রতিনিধি, রাহাদ হোসেনঃ নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ দ্বারুল ক্বারার ইসলামিয়া আলীম মাদ্রাসাটি নারায়নগঞ্জের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 

    আজ সোমবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষকবৃন্দ, মাদ্রাসা কমিটির সকল সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে হয়ে গেল এক মনোজ্ঞ ইসলামিক অনুষ্ঠান। 

    এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক এই মাদ্রাসাটির গভর্ণিং বডির সভাপতি মোঃ আব্দুল খালেক মুন্সী, প্রিন্সিপাল মোঃ জিয়াউর রহমান, অভিভাবক সদস্য মোঃ শাহ আলম, মোঃ চাঁন মিয়া, মোঃ আব্দুল আওয়াল, শিক্ষানুরাগী সদস্য নজরুল ইসলাম। 

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত  এবং পতাকা উত্তোলন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় মাদ্রাসাটির প্রিন্সিপাল মোঃ জিয়াউর রহমান বলেন, মহান বিজয় দিবস লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আরবী শিক্ষার পাশাপাশি স্বাধীনতার ইতিহাস নিয়ে পড়াশুনা করবে। 

    এছাড়াও তিনি বলেন, এই মাদ্রাসার উন্নয়নে কিছুদিন আগে নারায়নগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমানের সহধর্মিণী জাতীয় মহিলা সংস্থা নারায়নগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান সালমা ওসমান মাদ্রাসাটিতে একটি নতুন ভবন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাদ্রাসাটির উন্নয়ন জরুরী ভিত্তিতে প্রয়োজন। এর জন্য নিরলস পরিশ্রম করছেন মাদ্রাসাটির গভর্ণিং বডি সভাপতি মোঃ আব্দুল খালেক মুন্সী এবং তার ছোট ভাই গরীব ও দুস্থ মানুষের বন্ধু আব্দুল মালেক মুন্সী। 

    এরপর শিক্ষার্থীদের গজল,ইসলামিক ছন্দ, ক্বেরাত, স্বাধীনতার কবিতায় মাদ্রাসাটি নূরের আলোয় প্রজ্জ্বলিত হয়ে উঠে। সর্বশেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের প্রতি আত্নার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সকল জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করে এবং মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad