Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লায় ঢামাস কর্তৃক শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিষেশ র‍্যালি।


    জি এম মাকছুদুর রহমান:
    দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।

    বিশ্ব ইতিহাসে বাঙ্গালীর গৌরবময় এক স্মরণীয় দিন আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৯৭১ সালের এই দিনে ৩০লক্ষ লোকের বুকের তাজা রক্ত রাজ পথে বিলীন করে পাকিস্তানী হানাদারের হাত থেকে ছিনিয়ে এনেছিলো এক গৌরবময় বিজয়, যা থেকে এদেশ গড়েছিলো বিশ্ব দরবারে এক বিরল ইতিহাস।

    গৌরবোজ্জ্বল এই ইতিহাসের ঐতিহ্য ধরে রাখতে আজ সোমবার সকাল ৮:০০ টায় কুমিল্লা টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থা ঢামাসের কুমিল্লা জেলা ও কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত হয় শহীদ স্মৃতিস্তম্ভে এক পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ র‍্যালি ব্যাবস্থা সহ এক ভ্রাম্যমান আলোচনা সভা, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা.জি এম মাকছুদুর রহমান, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুকুর রহমান রাসেল, কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন সহ সকল কর্মীবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad