Header Ads

  • সংবাদ শিরোনাম

    মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে রাসিক মেয়র লিটনের শুভেচ্ছা



    ✍ সৌমেন মন্ডল,ব্যাুরো প্রধান রাজশাহীঃ

    মহান বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার বাণীতে মেয়র রাজশাহীবাসীসহ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

    বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয় দিবসের এই শুভক্ষণে আমি রাজশাহীবাসীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    বাণীতে মেয়র আরো বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোশহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

    নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে নিরসলভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয় দিবসে আমি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad