Header Ads

  • সংবাদ শিরোনাম

    মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।


    ✍ সাংবাদিক এম.জে.এ মামুন।

    আজ শনিবার  ১৪/১২/১৯ ইং শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকাল ১০:৩০ ঘটিকায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথভাবে মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে।

    এসময় কোরআন তিলাওয়াত এর মাধ্যমে আলোচনা সভা আরম্ভ হয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী আলোচনায় ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে হত্যার ইতিহাস ও দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন  বলেন বাঙালি জাতির জীবনে ১৪ ডিসেম্বর একটি কলঙ্কের দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা বেদনাবিধুর দিন আজ। বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন আজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার,আলবদর,আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্ব পরিকল্পনায় ঘর থেকে তুলে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।

    আলোচনা শেষে উপস্থিত সবাই সকল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মরনে শ্রদ্ধা জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad