Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লার দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত



    ✍ এমএকে আজাদঃ

    ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে দেবীদ্বার কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তিযুদ্ধ চত্তর ও গনকবরে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গনসংগঠনের নেতা-কর্মী, সমর্থকগন উপস্থিত ছিলেন।

    ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময় টুকুতেই পাকিস্তানী হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করা হয়।

    ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক,সামাজিক ও শিক্ষাগতদিক থেকে দূর্বল, মেধাশূণ্য এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে।সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানী বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত।

    বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad