নবীনগরে হানাদার মুক্তদিবস পালিত
✍ আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার (১৪ ডিসেম্বর) নবীনগর হানাদার মুক্তদিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অফিসার ইনচার্জ রনোজিত রায়, ডাঃ আহম্মেদ হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, সামছুল আলম সরকার, আজাহারুল ইসলাম লালু, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, আ’লীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবু জাহের, যুবলীগ সভাপতি শামস আলম, সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আব্বাস উদ্দিন, সম্পাদক নাজমুল হাসান জ্যামস প্রমুখ।



কোন মন্তব্য নেই