Header Ads

  • সংবাদ শিরোনাম

    খুলনার সোনালী জুট-মিলটি চালু না হওয়ায় ফের বাড়ছে শ্রমিক অসন্তোষ!


    মিয়া বদরুল আলম:

    নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানা সোনালী জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম ইমদাদুল হক বুলবুল মিলটি আর্থিক সংকট দেখিয়ে ২০১৬ সালের ১৩ নভেম্বর শর্তসাপেক্ষ/ চুক্তিতে মিলটি পরিচালনার দায়িত্ব দেন মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে। পরবর্তিতে মালিক পক্ষ কয়েক দফা চুক্তিভিত্তিক মালিকানা পরিবর্তন করে সর্বশেষ মিলটি চালুর জন্য পুরবী ট্রেডিংকে চুক্তিভিক্তিক মালিকানা প্রদান করে।

    দফায় দফায় মলিকানা পরিবর্তন হলেও মিলের শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি, হয়নি শ্রমিকদের মজুরীসহ বকেয়া পাওনার পরিশোধের কোন সমাধান। গত ঈদুল আযহার আগে হঠাৎ করে মিলের ডিজিএম এবং সিবিএ যোগসাজসে রাসেল এন্টারপ্রাইজকে মিল থেকে বের করে দিয়ে পূরবী জুট ট্রের্ডিং কে পরিচালনার জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়।

    দায়িত্ব নেওয়ার পর পুরবী ট্রেডিং মিলটি নামমাত্র চালু রেখে গত ১৫ ডিসেম্বর রাতের অন্ধকারে মিলটি বন্ধ করে দেয়। মিলটি বন্ধ করে দিলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় গত ১৮ ডিসেম্বর শ্রম পরিচালক, পুরবী ট্রের্ডিং এবং সিবিএ মধ্যে ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুরবী ট্রেডিং ২১ ডিসেম্বর মিলটি চালু করার আশ্বাস প্রাদন করে কিন্তু মিলটি চালু না করে সিবিএ নেতাদেরকে পুরবী ট্রেডিং এর হেড অফিসে ডেকে নিয়ে ২৩ ডিসেম্বর চালু করার কথা বলেন।

    মিলটি চালুর ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও বন্ধ মিলটি চালু না করে পুরবী ট্রের্ডিং নানা টালবাহানা করায় শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিউর রহমান নজরুল বলেন, পুরবী ট্রের্ডিং রাতের অন্ধকারে মিলটি বন্ধ করে দিয়েছে। মিলটি চালুর কথা থাকলেও মিল চালু না করে বিভিন্ন অজুহাতে মিলটি বন্ধ করে রেখেছে।

    তিনি আরো বলেন পুরবী ট্রোর্ডিং মিলটি আর না চালানোর পরিকল্পনা করে শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধ না করে কৌশলে মিল থেকে মালামাল বের করার চক্রান্ত করছে। তিনি বলেন বিষয়টি অবহিত করে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে পত্র প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে পুরবী ট্রেডিং এর স্বত্তাধিকারী ওহিদুজ্জামান মিথুনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad