Header Ads

  • সংবাদ শিরোনাম

    ফুলে ফুলে সিক্ত দাউদকান্দির পৌর মেয়র,মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিক্ষক।



    নাসির উদ্দিন ক্যাম্পাস প্রতিনিধিঃ

    কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি-তিতাস-মেঘনা) ছাত্রকল্যাণ পরিষদ এর  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়  এবং কুমিল্লা পলিটেকনিক ইউনিট এর নেতৃবৃন্দ দাউদকান্দি পৌরসভার সুযোগ্য মেয়র জনাব নাঈম ইউছুফ শাইন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম ও সোহরাব  স্যারের সাথে  সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দাউদকান্দি উপজেলা যুবলীগ এর আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন,সংগঠনটির কুমিল্লা পলিটেকনিক শাখার সাবেক সভাপতি ও দাউদকান্দি পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব ইঞ্জিঃ খন্দকার বিল্লাল হোসেন, দাউদকান্দি উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক জনাব রাসেল ও বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান যুবনেতা জনাব রাকিব সরকার এবং বর্তমান ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সভাপতি মোঃ নাসির উদ্দিন সরকার  ও সাধারণ সম্পাদক জুবায়ের আমিন মিয়াজি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জুয়েল আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাজহারুল ইসলাম হানিফ, সাধারণ সম্পাদক রাসেল ইসলাম রাফিসহ সকল সদস্যগন।

    দেশের বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম    এবং বাল্যবিবাহ, যৌতুকপ্রথা , গরীব ও মেধাবী শিক্ষাথীদের  লেখা পড়ার ব্যবস্থা এবং অসহায় দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করা ও সংগঠনটির ভবিষ্যৎ কাযক্রম নিয়ে আলোচনা করা হয়।   

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad