আগামী ১০ জানুয়ারি শুরু হবে মুসলিম উম্মাহর বিশ্ব ইজতেমা।
হাজি মাহাবুব- বিশেষ প্রতিনিধি ঃ
তাবলীগ জামায়াতের মুসলিম উম্মাহর সর্ববৃহৎ সমাবেশ তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০ জানুয়ারি শুরু হতে জাচ্ছে ।
সারা বিশ্ব থেকে আসা আল্লাহ ইবাদতকারী মুসলিম মেহমানগণ জরো হবে তুরাগ নদীর তীরে।
আগামী ১০,১১,ও ১২ জানুয়ারি প্রথম পর্ব শেষ হবে।এরপর ১৭,১৮ এবং ১৯ জানুয়ারি আখিরী মোনাজাত মাধ্যমে শেষ হবে ইজতেমা।
হজ্বের পর একমাত্র বাংলাদেশ টঙ্গী তুরাগ নদীর তীরে মুসলমানগণ একত্রিত হয়ে আল্লাহ ইবাদত মুসলিম জাহানের সুখ, শান্তি,অগ্রগতি ও কল্যাণময় ইবাদতের মাধ্যমে ৫০ তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ।
বিশ্ব ইজতেমা কে ঘিরে নিরাপত্তা বেষ্টনী আওতায় আনা হবে ।
প্রত্যেক মুসলমানগণ শান্তিপূর্ণ ভাবে আল্লাহ ইবাদত করতে পারেন ,সেই ব্যাবস্থা নেওয়া হবে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। ইজতেমার ময়দান সি সি টিভি আওতায় আনা হবে।
শত শত সেচ্ছাসেবী তাড়া মাঠের ভেতরে বাঁশের খুঁটি সারিবদ্ধ লাগানো,কাঁচা চয়লেট নির্মাণ , গ্যাস,বিদ্যুৎ,পানি ও রাস্তা সংস্কার সহ সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন আল্লাহ নৈকট্যের আশায়।



কোন মন্তব্য নেই