বাঘায় রেডিও বড়ালের বেজে উঠার এক বছর উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুব্রত কুমার, বাঘা,(রাজশাহী) প্রতিনিধি :
আজ ২৮শে ডিসেম্বর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রেডিও বড়ালের ১ম বর্ষ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি (রাজশাহী – ৬,বাঘা - চারঘাট), বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম,শাহ্দৌলা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোজাম্মেল হক, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, ( রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত ৫নং ওয়ার্ড (বাঘা,চারঘাট,পুঠিয়া)যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ,রাজশাহী জেলা সদস্য থানা আওয়ামীলীগ বাঘা,রাজশাহী) জয় জয়ন্তী সরকার মালতী, ইউপি চেয়ারম্যান ও প্রভাষক মো রফিকুল ইসলাম,আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল জামান শাহেদ, আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, সাংবাদিক সমাজ সহ প্রমুখ ।
এসময় রেডিও বড়ালের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী ও রেডিও বড়ালের শ্রোতা সংঘের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি । এর আগে জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন পিঠার স্টল ঘুরে ঘুরে দেখেন । রেডিও বড়াল তৃণমূলের প্রতিধ্বনি গত বছরের ২৭ ডিসেম্বর ২০১৮ (পরীক্ষামূলক) এবং এবছরের ১৩ ফেব্রুয়ারী ২০১৯ (পুরোপুরি) যাত্রা শুরু করে । কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ এবং স্থানীয় যুব ও যুবনারীদের সহায়তায় অনায়াসেই সরকারের গৃহীত নানান উন্নয়নমূলক কাজ স্থানীয় সংবাদসহ নানাবিধ সমস্যা, সমাধান ও সম্ভাবনা কথা ও উন্নয়ন পরিকল্পনার কথা তৃণমূলের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার কাজটি করে আসছে রেডিও বড়াল ৯৯.০ এফএম ।



কোন মন্তব্য নেই