রেডিও বড়ালের দ্বিতীয় বছরে পদার্পণ ! শুভ কামনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এআই রবি, বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় “তৃণমূলের প্রতিধ্বনি” মূলমন্ত্র কে পুজি করে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল কমিউনিটি রেডিও রেডিও বড়াল। গত ২০১৮ সালের ২৭ ডিসেম্বর (পরীক্ষামূলক) এবং এবছরের ১৩ ফেব্রুয়ারী (পুরোপুরি) যাত্রা শুরু করে এই কমিউনিটি রেডিও। বেতার শুরু থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তনের সাথী এই কমিউনিটি বেতার মাধ্যম। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ এবং স্থানীয় যুব ও যুবনারীদের সহায়তায় অনায়াসেই সরকারের গৃহীত নানান উন্নয়নমূলক কাজের কথা ও উন্নয়ন পরিকল্পনার কথা তৃণমূলের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার কাজটি করছে এই কমিউনিটি রেডিও। মূলধারার গণমাধ্যম থেকে সম্পূর্ণই আলাদা এই মাধ্যমে তৃণমূলের মানুষের তথ্যের চাহিদা পূরণের পাশাপাশি গনমাধ্যমে কাজ করা ও সাংবাদিকতায় হাতেখড়ির সাথে সাথে স্বল্পপরিসরে বেকারত্বের সমাধানও করছে এই সামাজিক গনমাধ্যমগুলি।
বাংলাদেশে মোট ১৮টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম চালিয়ে আসছে। রেডিও বড়াল ৯৯.০ এফএমঃ স্বেচ্ছাসেবী বহুমূখি মহিলা সমাজকল্যান সংস্থা (এসবিএমএসএস) রাজশাহী কর্তৃক পরিচালিত রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার প্রাণকেন্দ্রে “তৃণমূলের প্রতিধ্বনি” মূলমন্ত্রে সম্প্রচার করছে বাংলাদেশের ১৮তম কমিউনিটি রেডিও বড়াল ৯৯.০ এফএম। বাঘা উপজেলার বুকচিরে বয়ে যাওয়া পদ্মার শাখা নদী বড়াল’র নামানুসারে এই রেডিওটির নামকরণ করা হয়েছে।
শনিবার সকালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবার বেজে ওঠার এক বছর পূর্তিউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, বলেন নানা চ্যালেন্জ মোকাবেলা করে রেডিও বড়াল আজ একটি বছর পার করেছে আশা করি আগামীর দিন গুলি পার করবে। তিনি বিনা প্রনোদনায় বেতার শ্রোতা ক্লাব গঠনকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা বলেন, কৃষি, শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দ্যোগ বিষয়ক অনুষ্ঠান, আইনি পরামর্শ, বাল্য বিবাহ, স্থানীয় কুটির শিল্প, উৎপাদিত নানা পন্য বাজারজাত করণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল, এসডিজি বিষয়ক অনুষ্ঠান এবং স্থানীয় সংবাদসহ নানাবিধ সমস্যা, সমাধান ও সম্ভাবনার কথা তুলে ধরে রেডিও বড়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, শাহদেৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, রাজশাহী জেলা পরিষদের সদস্য জয় জয়ন্তী সরকার মালতী রানী সরকার, ইউপি চেয়ারম্যান ও প্রভাষক মো রফিকুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জমান শাহেদ, আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংবাদিক সমাজ সহ প্রমুখ ।



কোন মন্তব্য নেই