Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুতুবপুর ইউনিয়ন পরিষদে মাতৃদুগ্ধ সেবন কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত



    নারায়নগঞ্জ প্রতিনিধি,রাহাদ হোসেনঃ 

    গতকাল ৫ই ডিসেম্বর, ২০১৯ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে মাতৃদুগ্ধ সেবন কক্ষের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক,কুতুবপুর ইউনিয়নের জনমানুষের নেতা আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    “শিশুর জন্মের পর মায়ের শাল দুধ বাচ্চার প্রথম টীকা” এবং “একটানা ২ বছর পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত” প্রতিপাদ্য বিষয়গুলোকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত এই মাতৃদুগ্ধ সেবন কর্নার। ইউনিয়ন পরিষদে সেবা নিতে বিভিন্ন মায়েরা তাদের ছোট বাচ্চা নিয়ে আসেন। সেবাগ্রহী এই মায়েদের অনেকটা সময় এখানে অপেক্ষা করার প্রয়োজন হয়। কিন্তু কোন মাতৃদুগ্ধ সেবনের স্থান না থাকায় সেবাগ্রহী এই মায়েদের শিশুরা ক্ষুধার্ত থাকে। এসব দিক বিবেচনা করে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন ব্যবস্থা করা হচ্ছে।অনুষ্ঠানে শিশুর বিকাশে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে মাতৃদুগ্ধ সেবন কর্নার স্থাপনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়। তাছাড়া মাতৃদুগ্ধ সেবন কক্ষ যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় সেসব বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাতৃদুগ্ধ সেবন কক্ষ স্থাপনের কাজ চলমান রয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad