Header Ads

  • সংবাদ শিরোনাম

    "বিদ্যালয়ের শিশুর ঝরে পড়া রোধ করব আলোকিত বাংলাদেশ গড়ব"

     

    নারায়নগঞ্জ প্রতিনিধি,রাহাদ হোসেনঃ 

    গতকাল ৫ ডিসেম্বর  ২০১৯ "বিদ্যালয়ে শিশুর ঝরে পড়া রোধ করব আলোকিত বাংলাধেশ গড়ব" এই প্রতিপাদ্য বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল বেঞ্চ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, কুতুবপুর ইউনিয়নের মাটি ও মানুষের জননেতা চেয়ারম্যান  আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।শিক্ষার্থীদের সুন্দরভাবে পড়ালেখা করার জন্য সুন্দর পরিবেশের বিকল্প নেই। শিক্ষার জন্য উপযোগী পরিবেশ তৈরীর লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল বেঞ্চ বিতরণ করা হয় এবং আরো অন্যান্য বিদ্যালয়ে প্রয়োজন অনুযায়ী বেঞ্চ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে শিশুদের ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের পথিকৃৎ উল্লেখ করে তাদের সুষ্ঠুভাবে লিখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেয়া হয় এবং প্রধান শিক্ষকদের শিক্ষার্থীদের পড়াশোনায় যত্নবান করার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
    তাছাড়া মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের সচেতন থাকতে বলা হয়। কোথাও বাল্য বিবাহের মতো ঘটনা উদ্ভব হলে সাথে সাথে সরকারি তথ্য ও সেবা নম্বর ৩৩৩ এবং উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর ০১৩০৭৭১৬৫০৫ তে জরুরী ভিত্তিতে জানানোর পরামর্শ দেয়া হয়।
    নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ১২১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ বিতরণের কাজ চলমান রয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad