✍ নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা দেবিদ্বার ৬নং ফতেহাবাদ ৬নং ওর্য়াড কামারচর এলাকার বাসিন্দা মোঃ আলী হোসেন প্রাইমারী স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ সন্তান মোঃ মিনহাজুল ইসলামকে দুইটি প্রাইমারী স্কুল ও একটি মাদ্রাসাতে অনিয়ম করে ভর্তির অভিযোগ উঠেছে ।
খোজ নিয়ে জানা যায় মোঃ মিনহাজুল ইসলাম, পিতা- মোঃ আলী হোসেন, গ্রাম- কামারচর পোস্ট- খলিলপুর, উপজেলা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা। সে ৩৬নং দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেনীর ছাত্র, শাখা- বেগুনি, রোল নং- ১০; জয়পুর মরহুম বারিয়া ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসায় এবতেদায়ী শাখায় ৪র্থ শ্রেনীর ছাত্র রোল নং- ১ এবং কামারচর ইঞ্জিনিয়ার আবু ইউসুফ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
দ্বিতীয় শ্রেনীর ছাত্র, রোল নং- ১৪।
একই ছাত্র তিনটি প্রতিষ্ঠানে কিভাবে এবং কেনো ভর্তি এবিষয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি অনুসন্ধানে জাতিয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি কামারচর ইঞ্জিনিয়ার আবু ইউসুফ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ পারভিন আক্তার এর নিকট ওই বিষয়ে জিজ্ঞাসা বাদ করা হলে তিনি কোন তথ্য প্রদান করিতে পারবেন না বলে জানান এবং সংবাদ প্রতিনিধির সাথে হম্বিতম্বি করতে থাকেন। এক পর্যায়ে তিনি মাতৃজগত প্রতিনিধির সাথে খারাপ আচরন করতে থাকেন এবং মামলার হুমকি দেন। এক পর্যায়ে মাতৃজগত প্রতিনিধি ওই স্থান ত্যাগ করেন।
অনুসন্ধানে আরও জানা যায় মিনহাজুল দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত ছাত্র অথচ তার বাবা গত ১৬ মার্চ ২০১৯ ইং রোজ শনিবার জয়পুর মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে অবিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। কামারচর ইঞ্জিনিয়ার আবু ইউসুফ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিদন্দিতা করতে ভোটার হওয়ার জন্য ছেলেকে চালাকি করে গত ০২/১১/২০১৯ইং তারিখে ওই স্কুলেও ভর্তি করান। স্কুল ও মাদরাসাতে খোজ নিয়ে জানা যায় স্কুল কতৃপক্ষ ছাত্র অনুপস্থিত থাকা সত্বেও প্রতিদিন প্রতিষ্ঠানের দৈনিক হাজিরা খাতায় উপস্থিত লিখে রাখছেন।
কোন আইনে একই ছাত্র তিন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে এবং সেই ছাত্র অনুপস্থিত থাকা সত্বেও তাকে হাজিরা খাতায় উপস্থিত দেখানো হচ্ছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।
কোন মন্তব্য নেই