নবীনগরে স্থানীয় যুবক-কিশোরদের উদ্যোগে কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
✍ আইকে ইব্রাহীমঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডে অবস্থিত বাসস্ট্যান্ড সংলগ্ন মাঝিকারা-আলিয়াবাদ কবরস্থানের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।
গত শুক্রবার থেকে প্রতিদিন ফজর নামাজের পরবর্তী সময়ে স্থানীয় যুবক আবুল হোসেন, জাকির হোসেন, তানভির মৃধা, কিশোর ইমন ও সুমন এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
জানা যায়, স্বেচ্ছায় এলাকার প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্র, স্থানীয় যুবকরা এ মহতী কাজে অংশগ্রহণ করছে। বর্তমানে এ কাজটি চলমান রয়েছে। তাছাড়া গ্রামবাসীর আর্থিক সহযোগিতা নিয়ে খুব শীঘ্রই কিছু সংস্কারের কাজ করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় যুবক তানভীর মৃধা। এ ধরনের মহতি কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীমহল।




কোন মন্তব্য নেই