দেবিদ্বার থানাস্থ গোপালনগর গ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয়। ভোরের কুমিল্লা
এম,এ,কে আজাদ :
শুক্রবার ৬ ডিসেম্বর ২০১৯ সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপাল নগর উত্তরপাড়া জাহের ডিলারের বাড়িতে কুমিল্লা দেবিদ্বারের আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন হেল্প স্যোসাইটি ইন্টারন্যাশনাল এর কো- ফাউন্ডার ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় স্থানীয়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং করা হয়েছে।
উক্ত ফ্রি চিকিৎসাসেবা ও ব্লাড গ্রুপ ক্যাম্পিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার । উপস্থিত ছিলেন গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের সকল সদস্য এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



কোন মন্তব্য নেই