Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে স্বেচ্ছাশ্রমে পল্লী চিকিৎসকদের চিকিৎসাসামগ্রী বিতরণ। ভোরের কুমিল্লা


    আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করার লক্ষ্যে অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সার্বজনীন বহুমূখী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩৫ জন প্রশিক্ষিত পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সংস্থার কার্যালয়ে তাদেরকে এ চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে
    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। আমন্ত্রিত অতিথি ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, ডাঃ আহম্মেদ হোসেন ফুল মিয়া, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad