Header Ads

  • সংবাদ শিরোনাম

    এগারগ্রাম সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক পরিক্ষা চলমান।

    ছবি: সাংবাদিক এম,জে,এ মামুন


    এম.জে.এ মামুন।

    দেবিদ্বার উপজেলায় এগারগ্রাম সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিক্ষায় প্লে তে ২৪ জন, নার্সারীতে-২৮ জন, প্রথম শ্রেনিতে-২৮ জন, দ্বিতীয় শ্রেনিতে-২৯ জন, তৃতীয় শেনিতে-২৩ জন, চতুর্থ শ্রেনিতে-২২ জন সহ সকল ক্লাসের মোট ১৫৪ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গকুল চন্দ্র সূত্রধর। তিনি বলেন ২/১২/২০১৯ইং তারিখ থেকে আমাদের বার্ষিক পরিক্ষা শুরু হয়েছে যা আগামী ১৫/১২/২০১৯ইং তারিখ শেষ হবে।

    বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত দক্ষতার সহিত পরিচালিত হয়ে ব্যপক সুনাম অর্জন করে আসছে। অসংখ্য মেধাবী শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে উচ্চতর শিক্ষা গ্রহন করে দেশ বিদেশে ব্যক্তিগত সাফল্য অর্জন করেছে। 

    এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী জানায় আমার জানামতে এই বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে।  আমি এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করে সফল হয়েছি। বর্তমানে আমি চাকুরী করি। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad