দেবিদ্বার উপজেলাস্থ ১১নং রাজামেহার ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
এম.এ.কে আজাদ, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার জেলার দেবিদ্বার থানাস্থ ১১ নং রাজামেহার ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর মেম্বার মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ।রাজামেহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ঘুরে জানা যায়,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় লাভ করে এই পর্যন্ত বির্তকিত হয়েছেন কয়েকবার । নজরুল মেম্বারের অনিয়ম আর দুর্নীতির কারনে অতিষ্ঠ এলাকাবাসী। জন্ম নিবন্ধন কার্ড হতে শুরু করে বয়স্ক ভাতা ,বিধবা ভাতা সহ সকল নাগরিক সুবিধা প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা ।
এর আগে কয়েকটি ঘটনার জন্মদিলেও প্রসাসনিক ভাবে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।একটি ভিডিও চিত্রে দেখা যায়, একজন ৬৫ বছরের বয়স্ক লোক এর কাছ থেকে নজরুল মেম্বার বয়স্ক ভাতা কার্ড বাবদ নিয়েছেন ১হাজার টাকা । শুধু তাই নয় নজরুল মেম্বারের ভয়ে অনেকটা কোনঠাসা রাজামেহার বাজার এলাকার লোকজন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যাক্তিরা জানান,নজরুল মেম্বারের টাকা আর পেশি শক্তির কাছে সকলকে হার মানতে হয় । কিছু মাস আগে ৪০ দিনের কর্মসূচী তে ২০ জন শ্রমিক দিয়ে মাটি কাটার নিয়ম থাকলে ও সেখানে কাজ করেছেন মাএ ৫ থেকে ৬ জন শ্রমিক । এছাড়াও পাওনা টাকা ফেরৎ চাওয়ায় ইউনিয়ন এর চুলাশ বাজারের ওয়ার্কসোপ ব্যবসায়িক মোঃ মোবারক হোসেন এর দোকানে প্রবেশ করে তাকে প্রকাশ্যে মারধর করেছেন।
এমন অভিযোগের ভিত্তিতে নজরুল মেম্বার এর সাথে কথা বলতে গেলে তিনি জানান,দশ লক্ষ টাকা খরচ করে মেম্বার নির্বাচিত হয়েছি । আমরা কী ফকিন্নির পুত নাকী ,এইসব ভিত্তিহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আমি চেয়ারম্যান এর বিরোধীতা করেছি এজন্যই আমার বিরুদ্ধে এইসব কথা রটাচ্ছে সুবিধাবাদীরা।
অন্যদিকে রাজামেহার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন উঠান নিই।



কোন মন্তব্য নেই