Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জে জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ৷

    ছবি: সাংবাদিক মোঃ জনি হোসেন
    মোঃ জনি হোসেন, কিশোরগঞ্জঃ

    করিমগঞ্জ উপজেলায় জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের উদ্যোগে গরিব,অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) করিমগঞ্জ বাজার মোরগ মলে জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের মাহমুদুল হাসান রনির সাবেক সভাপতিত্বে গরীব ও অসহায় মানুষের মাঝে প্রায় ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে ৷

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৷ জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের উপদেষ্টা, জনাব কামরুল ইসলাম চৌধুরী (মামুন) জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের মাহমুদুল হাসান রনির সভাপতিত্বে বিশেষ অতিথিতি হিসেবে বক্তব্য দেন,জনাব কামরুল ইসলাম চৌধুরী (মামুন) ,সংগঠনের সাধারন সম্পাদক তারেক আতিক সরকার,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মমিনুল ইসলাম,করিমগঞ্জ থানার তদন্ত অফিসার নাহিদ হাসান সুমন,জাগ্রত বিবেকের উপদেষ্টা বীর মুক্তিযোন্ধা আলহাজ্ব রুস্তুম আলী,করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাগ্রত বিবেকের উপদেষ্টা মাহবুব আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির,পৌর আওয়ামী লীগের যুগ্নাসাধারন সম্পাদক মোঃ মঞ্জিল মোল্লা,পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক রবিউল আউয়াল, যুবলীগ নেতা নাজমুল দিপু ৷

    এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সরকার পল্টু, জাগ্রত বিবেকের সাংগঠনিক সম্পাদক সুজন বাবু, সজিব রাব্বানী,হারুন,রাব্বী,কবির,সাকিব,শাহিন,আমিনুল,পাপ্পু,আজিজুল, স্বপন ভান্ডরী,আবুল কাশেম মেম্বার, জাগ্রত বিবেক পরিবারের সকল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন ৷

    জাগ্রত বিবেক সংগঠনের উপদেষ্টা,জনাব কামরুল ইসলাম চৌধুরী (মামুন) বক্তব্যবে বলেন, জাগ্রত বিবেক সামাজিক সংগঠন। এই সংগঠনটির তরুণ সদস্যরা সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে অবদান রেখে চলছে।তাদের এসব সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড দেখে যাতে অন্যরাও অনুপ্রাণিত হন এবং সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করে একটি আলোকিত সমাজ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad