Header Ads

  • সংবাদ শিরোনাম

    ৩০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি - রুহুল কবির রিজভী


    অনলাইন ডেক্সঃ

    আগামী ৩০ ডিসেম্বর ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করতে চায় বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সমাবেশের কথা জানান।

    রিজভী আরও বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

    তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। দুই জায়গার যে কোনো এক জায়গায় আমরা সমাবেশ করব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad