নাচোলে লটারির টিকিট বিক্রির অপরাধে ১৩ জন কে কারাদণ্ড।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলার ভুয়া টিকিক বিক্রির অপরাধে কয় একজন প্রতারক কে গ্রেপ্তার করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিবি পুলিশের একটি টিম টিকিট বিক্রির অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। আসামীদের পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেকে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়।টিকিটের মূল্য নেওয়া হয়। ২০টাকা করে টিকিট বিক্রি করছিলেন চক্রটি র্যাফেল ড্র প্রতিদিন রাত ১০টার সময় অনুষ্ঠিত হয় ।
এলাকাবাসীর অভিযোগ সাধারণ মানুষের কাছে মেলার নাম করে লটারির টিকিট বিক্রি করে প্রতারণা করছিল।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, নাচোল থানায় কই একজন প্রতারক অবৈধ ভাবে লটারির টিকিট বিক্রি অভিযোগে ১৩ জনকে লটারির টিকিট, রাখা স্টিলের বাক্সে পত্রসহ এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল তাঁদেরকে গ্রেপ্তার করে।তিনি আরো বলেন গ্রেপ্তারের পর ২৯জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেট সাবিহা সুলতানা ১৩জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাঁদেরকে জেল হাজতে প্রেরণেরনির্দেশ দেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে: তানোরের মির্জাপুর এলাকার বৌদ্ধনাথ চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবর্তী (৪৮) একই উপজেলার বানিয়াল এলাকার আতাউর রহমানের ছেলে মো: স্বপন আলী (২২) গঙ্গারামপুর এলাকার মুকুলের ছেলে হাবিব (১৬)নাচোলের মৃত ইয়াসিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) বলদি পাড়ার সদ ও আলীর ছেলে আনোয়ার হোসেন (২৩)বানিয়াল এলাকার মৃত সয়বুরের ছেলে মোঃ মামুন রসিদ (২৫) গঙ্গারামপুরের কামরুল ইসলামেরছেলে আপেল (২৩) পত্নীতলা ঘোষনগড় এলাকার জয়নালের ছেলে মিলন (২৬) পবা তেঁতুলিয়ার আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী (৪২)নাচোল মুরাদপুরের মোজাম্মেলের ছেলে তোরাব আলী (২৭) মোহনপুর এলাকার হাতেমের ছেলে হাসান(২২)ও গঙ্গারামপুর কফিল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন ।(২০)


কোন মন্তব্য নেই