Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহীতে মাদারল্যান্ড হাসপাতালকে ভোক্তা অধিকারের জরিমানা

     স্টাফ রিপোর্টার:

    রাজশাহীতে রোগীর করা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অর্থ জরিমানা দিলেন মাদারল্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারি ডা: ফাতেমা সিদ্দিকা। জানা যায়, ২ জানুয়ারি'২০'২০ বৃহস্পতিবার রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার এন্ড হসপিটালে জরায়ুর সমস্যা  (ডিইউবি) নিয়ে  হালিমা খাতুন(৫০) নামে এক রোগী ভর্তি হন এবং সেদিন রাতেই তার অপারেশন করেন ডাক্তার ফাতেমা সিদ্দিকা। রোগী রিলিজ নেয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষ টাকা প্রদানের রশিদ দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে রোগীর চাপের মুখে কর্তৃপক্ষ রশিদ দিলেও তাতে অতিরিক্ত অর্থ আদায় হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। 

    এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল কুদ্দুস রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে জনৈক কবির হোসেন'কে দিয়ে মোবাইল ফোনে ভুক্তভোগীকে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করে, অন্যথায় ১ লক্ষ টাকা খরচ করে হলেও তাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেন। 

    এ দিকে ২০ জানুয়ারি সোমবার ভোক্তা অধিকারে উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে সহাকারি পরিচালক হাসান আল-মারুফ মাদারল্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারি ডা: ফাতেমা সিদ্দিকা'কে পরবর্তি সতর্ক বার্তা-সহ নগদ তিন হাজার টাকা জরিমানা করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad