চাঁপাইনবাবগঞ্জ জেলা কাউন্সিল এ মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন ইমেজের সৎ তারুণ্যদীপ্ত দের খুঁজছেন তৃণমূল কর্মীরা এগিয়ে রাখছেন জ্যোতিকে
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ মার্চের পূর্বে। এমনি প্রস্তুতি চলছে ও জানা যাচ্ছে কেন্দ্রীয় নেতাদের কাছ হতে। দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। একই সাথে সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা আসছেন এ নিয়ে আলোচনা চলছে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে।
আসন্ন সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত জননেতা আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাঃ এর
সুযোগ্য পুত্র,সৎ,গরীব মেহনতী,খেটে খাওয়া মানুষের বন্ধু,ক্লীন ইমেজের,মেধাবী ছাত্রনেতা, মুজিব সৈনিক,আওয়ামী লীগ নেতা মেসবাহুল শাকের জ্যোতি।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারের সন্তান ও ক্লিন ইমেজের অধিকারী মেসবাহুল শাকের জ্যোতি এ পদে প্রার্থী হওয়ায় তাকে ঘিরে উৎফুল্ল দলের নেতাকর্মীরা। অনেকেই তাকে সাধারণ সম্পাদক পদে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দাবি তুলেছেন।
এসব বিষয় নিয়ে কথা হয় মেসবাহুল শাকের জ্যোতির সাথে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করে আসছে আমার পরিবার। বিগত দিনে দলের দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মাঠে কাজ করেছি। বঙ্গবন্ধুরকন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমার উপর আস্থা রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন তবে আমি যথার্থভাবে এই দায়িত্ব পালনের চেষ্টা
করব।
তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ,জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রনীতি আমার লক্ষ,জনগণ ও দলের নেতা কর্মীরা আমার শক্তি।
জ্যোতি বলেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগে অনেক বিতর্কিত লোক ঢুকে গেছে, সেই সাথে অনেক অনুপ্রবেশকারীও দলে ঢুকেছে। আমি সাধারণ সম্পাদক হলে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ইউনিয়নে শুদ্ধি অভিযান পরিচালনা করব এবং দলকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে আমি বদ্ধ পরিকর।
মেসবাহুল শাকের জ্যোতি আরো বলেন, আমাদের সরকার সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন করছে কিন্তু কিছু নেতাকর্মীর জন্য এসব উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে এবং জনগণের সমস্যা হচ্ছে। আমি নেতৃত্বে এলে দলকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের পরিপুরক হয়ে দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করব।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ-র সোনার বাংলা গড়ার যে প্রতায় ব্যক্ত করেন তা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে একমত পোষণ করে সোনার বাংলা বাস্তবায়নের একজন নিরলস নিভৃতচারী কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগকে সুসংগঠিত করতে জেলা শহরসহ ৫টি উপজেলায় চষে বেড়িয়েছেন এই প্রচারবিমুখ নেতা।
একজন উচ্চ শিক্ষিত, ভদ্র, পরিচ্ছন্ন ইমেজের ব্যাক্তিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার দাবি উঠেছে খোদ তৃণমূল থেকে।
সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শেখ হাসিনার সংগ্রামে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মেসবাহুল শাকের জ্যোতি হতে পারেন চাঁপাইনবাবগঞ্জ জেলার যোগ্য আওয়ামীলীগের
কান্ডারী।


কোন মন্তব্য নেই