Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত



    এ আই রবি, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ 
    রাজশাহীর বাঘায ‘মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার’ পুলিশ সপ্তাহের এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, মাদক নির্মুল, বাল্য বিয়ে, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    বৃহম্পতিবার (৯ জানুয়ারী) বিকেল ৩টায় বাঘা থানা চত্বরে এ থানার কমিউনিটি পুলিশিং কমিউনিটি পুলিশিং সেবা ও আলোচনা সভার আয়োজন করে।

    বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘ জনতাই পুলিশ,পুলিশই জনতা’ জনতার পুলিশ হতে হলে তথ্য দিয়ে পুলিশকে জনতাকেও সহায়তা করতে হবে। তাহলে বিষয় ভিক্তিক আলোচনা স্বার্থক হবে। আইন শৃঙ্খলার উন্নতি হবে আর একই সাথে অপরাধ প্রবনতা কমে আসবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে পুলিশ-জনতা একসাথে কাজ করতে হবে।

    সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু বলেন পুলিশ এখনো জনতার হতে পারেনি। কাজ বেশি করতে হয় বলে পুলিশের চাপও বেশি। তাই তাদেরও সেবার মনোভাব নিয়ে জনতার কাজ করতে হবে। সেজন্য সমাজের সচেতন মহলকে পুলিশের কাজে সহায়তার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপাার চারঘাট সার্কেল নুরে আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী ডিআইজি রেঞ্জ কার্যালয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিপিও) আবদুর রহমান, পুলিশিং কমিটির সভাপতি এনামুল হাসান ঝুন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দেওয়ান, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মেরাজুল ইসলাম মেরাজ, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকার, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, শফিকুর রহমান, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ রঞ্জু, সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞাসহ এলাকার সুধিজন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad