কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়, মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়কের মরদেহ উদ্ধার।
এমএকে আজাদ :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মুরাদনগর উপজেলার যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন (৫২) এর মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
নিহত খাইরুল আলম সাধন মুরাদনগর উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বেলা দুপুর ২ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে খাইরুল আলম নামের ব্যাক্তির মরদেহ টি উদ্ধাদ করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম (পিপিএম) দৈনিক ভোরের কুমিল্লাকে জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে মরদেহটি পাওয়া যায়। তার মুখে ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে



কোন মন্তব্য নেই